মাগুরানিউজ.কম:
‘গৃহায়ন নীতিমালা, সাধ্যের আবাস’ এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে।
সোমবার সকালে এ উপলক্ষে মাগুরা জেলা প্রশাসন চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে ভায়না মোড় হয়ে জেলা প্রশাসন চত্ত্বরে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. আতিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মো. আজমুল হক, মাগুরা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার বসু, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বাসুদেব কুণ্ডু, জেলা সিভিল সার্জন অফিসের সিনিয়র শিক্ষা ও স্বাস্থ্য কর্মকর্তা জিল্লুর প্রমুখ।


