মধুমতিতে রঙ ছড়ালো নৌকা বাইচ

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ

উৎসবমুখর মানুষের মেলা বসেছিলো রবিবার বিকালে মাগুরার মহম্মদপুরের ঝামা বাজার এলাকায় মধুমতি নদীর দুই তীরে। হাজার হাজার মানুষ। সবারই উদ্দেশ্য নৌকা বাইচ উপভোগ করা।

প্রতি বছর দুর্গোৎসবের বিজয়া দশমীর পরদিন মহম্মদপুরের ঝামা বাজার এলাকায় মধুমতি নদীতে আবহমান বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। নৌকা বাইচ প্রতিযোগিতা উপলক্ষে বসে বিশাল মেলা।

রবিবার দুপুরের পর থেকেই আমুদে দর্শকরা আসতে থাকেন। ঝামা, চরঝামা, দেউলি, দিগমাঝি, আড়মাঝি, হরেকৃষ্ণপুর এলাকায় মধুমতির দুই পাড়ে হাজার হাজার দর্শক নির্মল প্রকৃতিতে দু’চোখ ভরে নৌকা বাইচ উপভোগ করতে জড়ো হন। শিশু-কিশোর, নারী-পুরুষসহ সব শ্রেণি ও পেশার মানুষের সরব উপস্থিতিতে নদীর দুই তীর উপচে পড়ে। আমুদে দর্শকদের ঢল নামে মধুমতির দুই পাড়ে। অন্যরকম উপভোগ্য আবহ তৈরি হয় মধুমতির বুকে।

– ফাইল ছবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: