মাগুরা শহরের মূর্তিমান আতঙ্ক চৌরঙ্গী পৌর মার্কেট

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরা শহরের মূর্তিমান আতঙ্কে পরিনত হয়েছে চৌরঙ্গী মোড়স্থ পৌর মার্কেট। ঝুকিপূর্ণ ভবণে চলছে পৌর মার্কেট। ঝুঁকিপূর্ণ ঘোষণার ৫ বছর পরও পৌরসভার মালিকানাধীন চৌরঙ্গী মার্কেটে অন্তত দুইশত ব্যবসায়ী ও কর্মচারি জীবনের ঝুকি নিয়ে দৈনন্দিন কাজ করছেন। ভবনটি ধ্বসে যে কোনো সময় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মার্কেটের ব্যবসায়ী ও শহরের বিশিষ্টজনেরা।

পৌরসভা কতৃপক্ষ একটি নোটিশ ঝুলিয়ে রেখেছে কিন্তু ঝুঁকিমুক্ত করতে কোন পদক্ষেপই গ্রহন করেনি।

পৌরসভা অফিস সূত্রে জানা যায়, ১৯৯৪ সালে পৌর কর্তৃপক্ষ মাগুরা শহরের চৌরঙ্গী এলাকায় বাণিজ্যিক ভবনটি নির্মাণ করে।

চৌরঙ্গী পৌর মার্কেটের ব্যবসায়ী মাহফুজুর রহমান, মিথুন শেখসহ একাধিক ব্যবসায়ী জানান- মার্কেটটির নির্মাণ ত্রুটি, নিম্নমানের ইট, বালু, খোয়া, সিমেন্ট ও রড ব্যবহারের কারণে দুই দশক যেতে না যেতেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। নির্মাণের ৫-৬ বছরের মাথায় ভবনের মূল আরসিসি কলাম, ছাদ ও সিঁড়ির বিভিন্ন স্থানে মারাত্মক ফাটল দেখা  দেয়। ছাদসহ অধিকাংশ জায়গা থেকে বালু, খোয়া ভেঙে পড়তে থাকে। প্লাস্টার ভেঙে পড়ে কয়েকজনের আহত হওয়ার ঘটনাও ঘটেছে। সম্প্রতি হঠাৎ করে ভবনের দ্বিতীয় তলায় ছাদ ও কার্নিশের একটি বড় অংশ ভেঙ্গে পড়ে। এতে ব্যবসায়ীদের মধ্যে নতুন করে আতংক দেখা দিয়েছে। 

মার্কেটের ব্যবসায়ীরা বলেন, নির্মাণের পর দুই যুগ পার হলেও জরাজীর্ণ ভবনটিতে কোন মেরামত করা হয়নি। প্রতি মুহূর্তে মৃত্যুর ঝুঁকি নিয়ে প্রায় ৬০টি প্রতিষ্ঠানে ৩শতাধিক মানুষ এক মার্কেটে কাজ করেন। পৌর মেয়রের কাছে এ বিয়য়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহবান জানান।

মাগুরা পৌরসভার প্রধান প্রকৌশলী সাইফুল ইসলাম হিরক বলেন, ২০১৩ সাল থেকে তিন দফায় পৌর কর্তৃপক্ষ ব্যবসায়ীদের ঝুঁকিপূর্ণ এ মাকের্টটি ব্যবহার না করার জন্য নোটিশ দিয়েছে। কিন্তু ব্যবসায়ী বা ব্যবহারকারীরা বিষয়টি আমলে নেননি বলে অভিযোগ করেন তিনি।

পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল জানান,  ঝুঁকিপূর্ণ মাকের্টগুলো ভেঙে নতুন ভবন নির্মাণের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: