আমরাও এখন ডিজিটাল!

মাগুরানিউজ.কমঃ
জয় মিত্র –
আধুনিক প্রযুক্তির ছোঁয়া লেগেছে বেদে পল্লীতে। মোবাইল ফোনের ব্যবহার, খুপড়ি ঘরে ব্যাটারি দিয়ে সাউন্ড বক্স আর সৌরবিদ্যুতে বাতির ব্যবহার বেদে সমাজকে আলোকিত করেছে। অথচ একসময় কুপির আলোই ছিল তাদের একমাত্র ভরসা।
সমাজ ব্যবস্থার উন্নতির সাথে সাথে তাদের (বেদেদের) জীবনের উন্নতিও হয়েছে। বৃদ্ধি পেয়েছে মোবাইলের ব্যবহার। এখন অধিকাংশ বেদে পরিবারে মোবাইল ফোন ব্যবহার বৃদ্ধি পেয়েছে। আধুনিকতার ছোঁয়ায় তাদের ঘরে এখন সৌরবিদ্যুতের আলো। টিভি, মোবাইল সকল সুবিধা এখন তাদের হাতের মুঠোয়। এ এক সুখের মাধুরীতে উচ্ছ্বাসের ঝলকানি।
সম্প্রতি মাগুরার শালিখা উপজেলার কেচুয়াডুবি গ্রামে ছোট ছোট পলিথিনে মোড়ানো সারিবদ্ধভাবে সাজানো ঘরগুলো দেখলেই বোঝা যায় বেদেরা সাময়িকভাবে অবস্থান নিয়েছেন। যাযাবর বেদেদের জীবনযাত্রা বড় বিচিত্র। নদীর সঙ্গে তাদের জীবনের নিবিড় সম্পর্ক রয়েছে। খাল-বিল ও নদ-নদীর পাড়ে এদের অবস্থান এবং বসবাস। ছোট ছোট সাজানো নৌকায় এদের ঘরবাড়ি। স্রোতে শ্যাওলার মতো ভেসে বেড়ানো বেদেদের জন্ম-মৃত্যু, বিয়ে-শাদি, সামাজিক অনুষ্ঠান নৌকায়ই হয়। এদের কোনো নির্দিষ্ট এলাকা নেই। দলবদ্ধভাবে জীবিকার তাগিদেই। যখন যেদিকে প্রয়োজন সেদিকেই তাদের নৌকা এগিয়ে যায়।
 
এ সম্প্রদায়ের মেয়েরা উপার্জন করে, ছেলেরা ঘরকন্না সামলায়, ফুর্তি করে বেড়ায়। বেদে মেয়েরা ভীষণ কর্মঠ ও পরিশ্রমী। কাক-ভোরে শিশু নিয়ে মনিহারি দ্রব্য বা সাপের ঝাঁপি নিয়ে বের হয় তারা। সারা দিন গ্রামের পর গ্রাম ঘুরে দিনের শেষে ক্লান্ত দেহে ফেরে আস্তানায়।
 
বেদেরা জানালো, শুধু এই আলোই নয় তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের জীবনে আলো ফোটাতে। বাংলাদেশ ডিজিটাল হয়েছে আমরাও এই প্রযুক্তির বাইরে থাকতে চাই না, আমরাও এখন ডিজিটাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: