মাগুরার জগদল ও কুচিয়ামোড়া ইউপিকে ভিক্ষুক মুক্ত ঘোষণা

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরা সদর উপজেলার জগদল ও কুচিয়ামোড়া ইউনিয়নকে আজ ভিক্ষুক মুক্ত ঘোষণা করেছেন খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ।

বৃহস্পতিবার জগদল সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ৫৯ জন ভিক্ষুকের মাঝে উপার্জনমুখী বিভিন্ন উপকরণ বিতরণ করে কুচিয়ামোড়া ও জগদল ইউনিয়নকে ভিক্ষুক মুক্ত ঘোষণা করেন বিভাগীয় কমিশনার।

পরে বিভাগীয় কমিশনার দুপুরে শালিখা উপজেলা চত্বরে এ উপজেলার ৭ ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মাহবুবর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার আজিম আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ারুল ইসলাম, শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমিন উদ্দিন, জগদল ইউপি চেয়ারম্যান সৈয়দ রফিকুল ইসলাম, কুচিয়ামোড়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

কর্মসূচীর আওতায় জেলার ১২৮৪ ভিক্ষুককে অন্তর্ভূক্ত করা হয়েছে। যাদের মাঝে গবাদী পশু, রিক্সা ভ্যান, সেলাই মেশিনসহ নানা আয় বর্ধক উপকরণ বিতরন করে গোটা জেলাকে চলতি অর্থ বছরের মধ্যেই ভিক্ষুক মুক্ত ঘোষণা করা হবে বলে আশা প্রকাশ করেছেন কতৃপক্ষ।

কর্মসুচিকে সফল করতে মাগুরা জেলার সব সরকারি কর্মকর্তা কর্মচারিরা তাদের এক দিনের বেতন এই তহবিলে জমা দিয়েছেন বলে মাগুরা জেলা প্রশাসক মাহবুবর রহমান জানান। এছাড়া পিছিয়ে থাকা এই জনগোষ্ঠীর উন্নয়নে সমাজের বিত্তবানদের প্রতিও সহযোগিতার আহবান জানানো হয়েছে বলে তিনি আরো জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: