মাগুরানিউজ.কমঃ
মাগুরায় আজ বৃহস্পতিবার পুলিশ লাইনস মাঠে প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স অনুর্ধ্ব-১৬ জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টের শুভ উদ্বোধন হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পৃষ্ঠপোষকতায় মাগুরা জেলা ক্রীড়া সংস্থা এ টুর্ণামেন্টের আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব মকবুল হোসেন, ক্রিকেট উপ-কমিটির আহবায়ক ও জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক রানা আমির ওসমান রানা ও প্রাইম ব্যাংক মাগুরা শাখার ম্যানেজার অপারেশন মোস্তফা আহমেদ প্রমুখ।
উদ্বোধনী খেলায় মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মুখোমুখি হয়। টুর্ণামেন্টে মাগুরা সদরের ৩টি ও মহম্মদপুরের ১টি স্কুল অংশ নিচ্ছে।


