হিল্লা বিয়ে থেকে রক্ষা পেল মহম্মদপুরের মেয়ে শজিনা বেগম

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

হিল্লা বিয়ে থেকে রক্ষা পেল মাগুরার মহম্মদপুরের মেয়ে শজিনা বেগম। বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী শাখার সাধারন সম্পাদক জেসমিন আক্তার এমি জানান, মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী গ্রামের মৃত আবির সেকের কন্যা শজিনা বেগমের মোবাইলের সুত্র ধরে পরিচয় হয় ফরিদপুরের কামারখালী ইউনিয়নের মছলন্দপুর গ্রামের গফুর বিশ্বাসের পুত্র মো. শহিদুল বিশ্বাসের এবং পরবর্তীতে দুই পরিবারের সম্মতিতে তাদের বিবাহ হয়। ২ বছরের বিবাহিত জীবনে তাদের ঘরে আসে কন্যা সন্তান।

কিছুদিন পূর্বে পারিবারিক কলহে তাদের ছাড়াছাড়ি হয়, উভয়ে নিজেদের ভুল বুঝতে পেরে আবার সংসার করতে চাইলে বাদসাধে গ্রাম্য মোড়লেরা। তাদের দাবী হিল্লা বিবাহ করাতে হবে।

নিরূপায় হয়ে উভয় পরিবার বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার শরান্নাপন্ন হলে মহিলা পরিষদের মাধ্যমে পরিষদের অফিস কক্ষে বুধবার সন্ধ্যায় ম্যারেজ রেজিষ্ট্রারের মাধ্যমে বিবাহ সম্পন্ন হয় ।

এ সময় উপস্থিত ছিলেন মহিলা পরিষদের সহসভাপতি রিজিয়া হোসেন, লিগ্যাল এইড সম্পাদক মোরশেদা আক্তার মিনাসহ পরিষদের সদস্য ও উভয় পরিবারের সদস্যগণ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: