মাগুরাতেও হাত বাড়ালেই ইলিশ!

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ 

‘মাছটা ধরেন, তেল কত! ১০০০ টাকা কেজি।’ বড়সড় একটি ইলিশ হাতে ধরাতে চাইলেন মনির হোসেন। অন্যদিকে ঘুরতেই আবার ডাক মনিরের, ‘আপনি যদি নেন, একদাম ৮০০ টাকা। ভাই, আপনি শুধু মাছটা ধরেন। ঘাড়ে কত তেল, কত মোটা! একটা ইলিশ প্রায় এক কেজি তো হবেই।’

ইলিশের ঝুড়ি নিয়ে বসে এভাবে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা মনিরের। একের পর এক ইলিশ তুলছেন দুহাতে। ক্রেতারা কিনছেন ঠিকই, তবে আয়েশ করে। চারদিকে কত্ত ইলিশ! দেখেশুনে একটু কম দামে কিনছেন পছন্দের ইলিশ।

মাগুরা পুরাতন বাজারে মাছের চান্দি ইলিশ বিক্রেতাদের হাঁকডাকে মুখরিত ছিল। অথচ এই মাছের বাজার অন্য সময় সকাল ১১টার পরই বেচাকেনার পর্ব শেষ হয়ে যায়। এখান ইলিশ-ভর্তি অসংখ্য ঝুড়ি সাজানো। তাই বিক্রেতাদের জোরাজুরির শেষ নেই। এতে ক্রেতারা দরদাম করে আরাম পাচ্ছেন। আরে, এখন হাত বাড়ালেই ইলিশ!

ইলিশ আসছে তো আসছেই। ইলিশ না ফুরোনোর কারণে খুচরা বিক্রেতা আড়ত থেকে চলে আসছেন ফুটপাতে। এখানে বিভিন্ন আকারের ইলিশ মিলছে। ৭০০-৮০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ৬৫০ থেকে ৮০০ টাকা। ৫০০ গ্রাম ওজনের ইলিশের দাম আরও কম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: