মিয়ানমারে গনহত্যার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ

মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর অমানবিক নির্যাতনের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ  করেছে সম্মিলিত সাংস্কৃতিক সমন্বয় পরিষদ।

রবিবার  শহরের চৌরঙ্গী মোড়ে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সভায় শিল্পী, কবি, সাহিত্যিক, সাংবাদিক, ক্রীড়াবিদ, শিক্ষক, ব্যবসায়ী, আইনজীবি, ছাত্র-ছাত্রীসহ রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন।

প্রতিবাদ সভা ও মানববন্ধনে সাংস্কৃতিক সমন্বয় পরিষদের আহবায়ক বিকাশ মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন- অধ্যাপক এম আর খান, অ্যাডভোকেট হাসান সিরাজ সুজা, অ্যাডভোকেট রতন কুমার মিত্র, অধ্যাপক আবু সঈদ মোল্যা, ডাক্তার বাবুল রশিদ, মুক্তিযোদ্ধা ও চিত্র শিল্পী আজিজুর রহমান, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদ মাগুরা শাখার সভাপতি মোখলেছুর রহমান, সংগীত শিল্পী শিপ্রা দাস, সাংস্কৃতিক কর্মী বিশ্বজিৎ চক্রবর্তী, ছাত্র নেতা মীর মেহেদী হাসান রুবেল, আলী হোসেন মুক্তা প্রমুখ।  

সমাবেশে  বক্তারা অবিলম্বে রোহিঙ্গাদের ওপর সহিংসতা বন্ধ করে তাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়ার দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: