হজ্বের টাকা ছিনিয়ে মসজিদের ইমামকে মারপিট!

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ

মাগুরা শালিখা উপজেলার বয়রা গ্রামে এক মসজিদের ইমামকে মারধর করে তার কাছ থেকে হজ্বের জন্য সঞ্চিত তিন লক্ষ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শালিখা থানায় মামলা করেছেন।

নারায়ণগঞ্জ মাহমুদ নগর জামে মসজিদে কর্মরত ইমাম আব্দুল হাই মাগুরা প্রেসক্লাবে এসে সাংবাদিকদের কাছে লিখিত অভিযোগে জানান, আগামী বছর স্ত্রীকে নিয়ে তিনি হজ্বে পালনের সিদ্ধান্ত নিয়েছেন। এ জন্য পাসপোর্ট করতে ও টাকা-পয়সা জোগাড় করতে সম্প্রতি তিনি ছুটিতে কর্মস্থল নারায়ণগঞ্জ থেকে বাঘারপাড়া উপজেলার আগড়া গ্রামে নিজ বাড়িতে আসেন।

গত ১২ সেপ্টেম্বর সকালে তিনি বড় ভাই আবু তালেবকে নিয়ে বাড়ি থেকে বের হন যশোরে হজ্বের জন্য সঞ্চিত তিন লক্ষ ৩০ হাজা টাকা ব্যাংকে জমা দিতে ও পাসপোর্ট করার উদ্দেশ্যে। এসময় তিনি পার্শ্ববর্তী গ্রাম শালিখা উপজেলার বয়রা গ্রামে বোনের বাড়িতে যান তার সাথে দেখা করতে। এ সময় জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে বয়রা গ্রামের রাজু বিশ্বাস, জিল্লু বিশ্বাস, ওবাইদুরসহ ৭-৮ জন ব্যক্তি ধারালো অস্ত্রের মুখে তাদের দুই ভাইকে জিম্মি করে একটি ঘরে আটকে রেখে বেদম মারপিট করে তার কাছে রক্ষিত তিন লক্ষ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

ঘটনার পর তিনি মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা নেন এবং এসপি অফিসে গিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে মৌখিকভাবে অভিযোগ করেন। পরে রাতে শালিখা থানায় মামলা করতে যান।

আব্দুল হাই অভিযোগ করেন, এদিকে মামলা করতে আসায় পুলিশে কর্মরত আসামিদের এক ভাই মোবাইল ফোনে তাকে ও তার পরিবারের সদস্যদের নানা রকম হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে।

এ ব্যাপারে শালিখা থানার ওসি রবিউল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে তিনি একজন অফিসারকে দায়িত্ব দিয়েছেন ঘটনাটি তদন্ত করতে। তদন্তে সত্যতা মিললে অভিযোগটি এজাহার হিসেবে নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: