মাগুরায় ক্ষতিগ্রস্ত ৬শ’ কৃষককে আর্থিক সহায়তা

মাগুরানিউজ.কম:

শহর প্রতিবেদক-

মাগুরা সদর উপজেলার অন্তত ১৫টি গ্রামে এ বছর এপ্রিল মাসে ঘুর্ণিঝড় ও সাম্প্রতিক অতিবৃষ্টি ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৬’শ কৃষক পরিবারের মাঝে ৩০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।প্রত্যেক কৃষক পরিবারকে ৫ হাজার টাকা করে অনুদানের চেক তুলে দেয়া হয়।

মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রোস্তম আলীর সভাপতিত্বে বুধবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খোন্দকার আজিম আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সুফিয়ান, রাঘবদাইড় ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম বাবুল ফকিরসহ অন্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: