আজ সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- গড়াই নদীর তীব্র ভাঙন: ফসলি জমি বিলীন, হুমকিতে কোদলা গ্রামের ৫০০ পরিবার
- শ্রীপুরে আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক
- শ্রীপুরে তিন হাজার মিটার চায়না দোয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
- শ্রীপুরে গড়াই নদীর পানি বৃদ্ধি: কচুবাড়িয়ায় তলিয়ে গেছে আখের খেত
- শ্রীপুরে চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট, আহত ৫
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র্যালি
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৮৮ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড
- ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী, সমলিঙ্গে বিয়ের দাবিতে চাঞ্চল্য
- শ্রীপুরে অবৈধভাবে সার মজুদ রাখা মামলায় দুই আসামী গ্রেপ্তার
মাগুরানিউজ.কমঃ
আট ব্রিজে মাগুরার লাখ মানুষের মুখে হাসি। সত্যিই মাগুরার মহম্মদপুরের মধুমতি নদীসহ আটটি ব্রিজ লাখো মানুষের মুখে হাসি ফুটিয়েছে। এলাংখালিতে মধুমতি নদীর উপর প্রায় ৬০ কোটি টাকা ব্যয়ে নির্মিয়মান শেখ হাসিনা সেতুর প্রায় ৯৫ ভাগ কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এ বছরের মধ্যেই অ্যাপ্রোচ রোডসহ অন্যান্য কর্মকাণ্ড শেষ করে দ্রুত চালু হবে ব্রিজটি। এটি নির্মাণ হলে দুই পারের লাখ মানুষের যোগাযোগ ও কর্মসংস্থানসহ জীবনমান বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ব্রিজটি চালু হলে মাগুরা থেকে মহম্মদপুর হয়ে ঢাকার যোগাযোগ আরও সহজ হবে।
এই ব্রিজসহ জেলার বিভিন্ন নদীর উপর নির্মিত আটটি ব্রিজ প্রত্যন্ত এলাকার মানুষের মুখে হাসি ফুটাচ্ছে।
ইতোমধ্যে সদরের রাঘবদাইড়ে ফটকি নদীতে পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মান সম্পন্ন হয়ে চালু হয়েছে ফটকি ব্রিজ, শহরের নবগঙ্গা নদীতে ৯ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে পারনান্দুয়ালী ব্রিজ, মাগুরা-শ্রীপুর সড়কে ২ কোটি ৮৯ লাখ টাকা ব্যয়ে নতুন বাজার ব্রিজ, সিংড়া-হাটগোপালপুর সড়কে ২ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে মশাখালি ব্রিজ, বুনাগাতির নালিয়ার ঘাটে ৩ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে, বরইচারা ঘাটে ৪ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে ও শরুশুনা ঘাটে চিত্রা নদীতে ৭ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে ব্রিজ নির্মাণের কাজ প্রায় শেষের পথে।
ব্রিজগুলোর নির্মাণকারী কর্তৃপক্ষ এলজিইডি মাগুরার নির্বাহী প্রকৌশলী মীর্জা মো. ইফতেখার আলী জানান, মাগুরায় এ আটটি ব্রিজ নির্মাণ হওয়ায় জেলার সঙ্গে পার্শ্ববর্তী জেলা যশোর, নড়াইল ও ঝিনাইদহের সঙ্গে এবং অভ্যন্তরীণ যোগাযোগে ভিন্ন মাত্রা সৃষ্টি হবে। এতে উপকৃত হবেন এসব এলাকার কয়েক লাখ মানুষ। এ বছরের মধ্যে সবগুলো ব্রিজ চালু হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।


