মাগুরানিউজ.কম:
মাগুরা শহরের পশু হাসপাতাল পাড়ায় এক মাদকের আখরায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় ইয়াবা সেবনরত অবস্থায় মো: রিপন (২৪) নামে এক যুবককে আটক করে ৬ মাসের কারাদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত। মো: রিপন সদরের আঠারখাদা ইউনিয়নের শান্তিপাড়া এলাকার শামসুল বিশ্বাসের ছেলে। বুধবার দুপুরে এ অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার জানান- গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ পরিচালক নাহিদ ফেরদৌসসহ পুলিশ নিয়ে তিনি পশু হাসপাতাল পাড়ায় একটি মাদকের আখরায় হানা দেন। এ সময় মাদক সেবনরত অবস্থায় মো: রিপনকে হাতেনাতে আটক করা হয়। রিপন নিজে মাদক সেবী ও ভ্রাম্যমান খুচরা বিক্রেতা হিসেবে পরিচিত। তার কাছ থেকে ২পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার স্বীকারোক্তি ও স্থানীয়দের স্বাক্ষ প্রমাণের ভিত্তিতে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়। বিকেলে রিপনকে জেলহাজতে পাঠানো হয়েছে।


