মাগুরানিউজ.কমঃ
তীব্র শীত, কুয়াশা আর হিমেল হাওয়াকে উপেক্ষা করে শস্য ভান্ডার খ্যাত মাগুরার কৃষকরা বোরো ধান রোপন করতে ব্যস্ত হয়ে পরেছে। প্রতি বছর বোরো মৌসুমে হাজার হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়। তবে এ বছর তীব্র শীতে অনেক কৃষকের বীজতলা নষ্ঠ হয়ে যাওয়ায় চারা বীজ সংকটের সৃষ্টি হয়েছে। শীতের কারণে শ্রমিকের পারিশ্রমিকও বেশী বলে কৃষকরা জানিয়েছে।


