আজ রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- গড়াই নদীর তীব্র ভাঙন: ফসলি জমি বিলীন, হুমকিতে কোদলা গ্রামের ৫০০ পরিবার
- শ্রীপুরে আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক
- শ্রীপুরে তিন হাজার মিটার চায়না দোয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
- শ্রীপুরে গড়াই নদীর পানি বৃদ্ধি: কচুবাড়িয়ায় তলিয়ে গেছে আখের খেত
- শ্রীপুরে চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট, আহত ৫
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র্যালি
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৮৮ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড
- ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী, সমলিঙ্গে বিয়ের দাবিতে চাঞ্চল্য
- শ্রীপুরে অবৈধভাবে সার মজুদ রাখা মামলায় দুই আসামী গ্রেপ্তার
মাগুরানিউজ.কমঃ
জামাই আপ্যায়নের প্রস্তুতি চলছে পুরো এলাকাজুড়ে। কারো জামাই এসে গেছে, কারো আসছে। বছরের এই একটা দিন জামাইয়ের আপ্যায়নে কোনও ফাঁক রাখতে নারাজ শ্বশুর-শাশুড়ি।
মাগুরা জেলার মহম্মদপুরের বড়রিয়া গ্রামে এখন সাজসাজ রব। ঘোড়দৌড় উপলক্ষে গ্রামবাসীদের উদ্যোগে প্রতি বছর মেলার আয়োজন হয়ে আসছে। মেলার অন্যতম আকর্ষণ জামাই আপ্যায়ন করা হয়। মেলা উপলক্ষে জামাইরা আসেন শ্বশুর বাড়িতে। শ্বশুররা তাদের সাধ্যমত উপকরণ দিয়ে জামাইদের আপ্যায়ন করেন।
বড়রিয়া গ্রামের এ মেলায় জেলার বিভিন্ন এলাকা থেকে এবং পার্শ্ববর্তী জেলা থেকে হাজার হাজার লোকের সমাগম হয়।
মেলায় নানা ধরনের পিঠা, বিভিন্ন সাইজের মাছ, মাটির সামগ্রী, শোপিচ, কসমেটিকস, বাঁশ ও বেতের সামগ্রী, বিভিন্ন ধরনের মিষ্টি, খেলনাসহ বিভিন্ন পণ্য উঠে বিক্রির জন্য।
মেলা আগামী ১১ই জানুয়ারি শুরু হতে যাচ্ছে। চলবে ৩ দিন।


