মাগুরার মাটিতেই দার্জিলিং এর মিষ্টি কমলা!

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরা জেলায় কমলা চাষের উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে। মাগুরা হটি কালচার সেন্টারের মাধ্যমে চারা সংগ্রহ করে অনেকেই কমলার আবাদ শুরু করেছে। মাগুরা মাটি কমলা চাষের জন্য উপযোগী হওয়ায় রসালো ফল কমলা চাষে ইতিমধ্যে যারা সফল হয়েছে তাদের সফলতা দেখে অন্যরা এগিয়ে আসায় চাষির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। হটিকালচার সেন্টারে চারার জন্য ভিড় করছে অনেকেই।

মাগুরা শহরের বাসিন্দা অনু মিয়া বাড়িতে কমলার চারা লাগিয়ে ফলন পেয়ে এখন কমলার বাগান করার জন্য উৎসাহিত হয়ে চারার জন্য হটিকালচার সেন্টারে ঘুরছেন। এছাড়া অনেকেই নিজ বাড়ির আঙ্গিনায় কমলা চারা লাগিয়ে ভাল ফল পেয়ে চাষের প্রতি উৎসাহিত হয়েছে।

হটিকালচার সেন্টারের উদ্যান তত্ত্ব¡বিদ জানান, দেশি-বিদেশী উন্নত জাত ও মানের জার্ম প্রাজম সংগ্রহ করা হচ্ছে। যার আওতায় ভারতের দার্জিলিং থেকে চারা এনে চাষ করে ২ বছরের মধ্যে ফল ধরানো সম্ভব হয়েছে। সেন্টারের মাধ্যমে চারা বিতরণ করা হচ্ছে।

মাগুরা সদর উপজেলার হাজরাপুর গ্রামের শরিফুল ইসলাম কমলা চাষ করে সফলতা লাভ করেছে। তার বাগানে প্রতিটি গাছে ৬০ থেকে ৭০টি কমলা ধরেছে। আকারে বড় ফরমালিনমুক্ত এ কমলা সবার কাছে জনপ্রিয়তা পাচ্ছে।

 

 

ছবি- ফাইল ছবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: