দিঘার সিন্ধাইনে ‘ঘোড়দৌড় মেলা’য় উৎসবের আমেজ

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরা মহম্মদপুরের দিঘা ইউনিয়নের সিন্ধাইন এলাকায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা গতকাল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকেলে এ ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রায় একশ’ বছর ধরে বাংলা পৌষ মাসের ২০ তারিখে এ মেলা বসে। ঐতিহ্যবাহী এ মেলাকে ঘিরে এখন এ এলাকায় চলছে উৎসবের আমেজ।

মেলার মূল আকর্ষণ ঘৌড়-দৌড় প্রতিযোগিতা। দেশের বিভিন্ন জায়গা থেকে এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ঘোড়া আনা হয়। এবারের ঘৌড়-দৌড় প্রতিযোগিতায় ১২টি ঘোড়া অংশ নেয়।

চূড়ান্ত প্রতিযোগিতায় রায়পাশার আবজাল মিয়ার ঘোড়া প্রথম, শাল নগরের হাতেম শেখের ঘোড়া দ্বিতীয় ও কাটাখালির শান্ত ফকিরের ঘোড়া তৃতীয় হয়।

দিঘা ইউনিয়নের সিন্ধাইন গ্রামে প্রায় তিন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বসেছে মেলার স্টল। মাগুরাসহ আসপাশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার লোক সমাগম হয় এই মেলায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: