এ কেমন শত্রুতা ? প্রশ্ন মাগুরার অর্ধশতাধিক কৃষকের।

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

এ কেমন শত্রুতা ? এ প্রশ্ন মাগুরার অর্ধশতাধিক কৃষকের। মাগুরা সদরের বাগডাঙ্গার কালিনগর গ্রামে এলাকার কৃষকদের মিলিত প্রায় এক একর জমির বরো ধানের বীজতলা কিটনাশক দিয়ে নষ্ট করে দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। মৌসুমের শেষ সময়ে এসে বীজতলা ক্ষতিগ্রস্থ হওয়ায় এসব কৃষকরা হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন।

ক্ষতিগ্রস্থ একাধিক কৃষক জানান, মঙ্গলবার সকালে তারা চরে যান ধানের বীজতলা তুলতে। কিন্তু সেখানে গিয়ে দেখতে পান সব কৃষকের বোনা এক একর জমির বীজতলাই শুকিয়ে মরে গেছে। তাৎক্ষনিক কৃষি বিভাগের কর্মকর্তাদের খবর দিলে তারা এসে পরীক্ষা করে জানান, ক্ষতিকারক কিটনাশক স্প্রে করার কারনে বীজতলা মরে গেছে।

এক একর জমির অধিকাংশ বীজতলা কিটনাশকের প্রভাবে মারা গেছে। এ বীজতলা দিয়ে ২০ থেকে ২৫ একর জমির ধান রোপন করা যেতো। আমরা তাৎক্ষনিকভাবে ক্ষতিগ্রস্থ বীজতলায় পানি ছেটাতে কৃষকদের পরামর্শ দিলেও তাতে তেমন উপকার হয়নি। বীজতলা নষ্ঠ হওয়ায় এলাকার কমপক্ষে ৫০ জন কৃষক ক্ষতিগ্রহ হবে বলে কৃষি অফিস সুত্র জানিয়েছেন।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা হাফিজ হাসান বলেন, এখন বোরো রোপনের শেষ সময়। চেষ্টা চলছে ক্ষতিগ্রস্থ কৃষকদের জমিতে বিশেষ কোন ব্যাস্থা গ্রহনের পরামর্শ দেওয়া যায় কিনা।

ক্ষতিগ্রস্থরা চাইলে পুলিশ তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেবে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: