তরুনীরা ব্যস্ত ম্যাচিং পর্বের কেনাকাটায়

মাগুরানিউজ.কমঃ

শহর প্রতিবেদকঃ

শেষ মুহুর্তে মাগুরার কসমেটিক্সের দোকানগুলোতে তরুনীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। যাদের শাড়ী, থ্রি-পিচ সহ পোশাক কেনা শেষ তারা নতুন পোশাকের সাথে ম্যাচিং করে কানের দুল, চুড়ি এবং সাজগোজের অন্যান্য অনুসংগ যোগাড়ে এখন ব্যস্ত। মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত পরিবারের তরুনীরা এই ম্যাচিং অনুষঙ্গ কিনতে এক মার্কেট থেকে আরেক মার্কেটে ছোটাছুটি করছে।

তরুনীরা জানান, ঈদের দিন নিজেকে সুন্দরভাবে নিজেকে সাজাতে কিংবা উপস্থাপন করতে সাজসজ্জা বিষয়টি হয়ে পড়ে গুরুত্বপূর্ণ। পোশাকের রুচিশীলতা আর সৌন্দর্য্যরে পূর্ণতা পায় সাজসজ্জায়। তাই পোশাকের সাথে সাজসজ্জার উপাদান কেনাকাটার জন্য অনেকে আলাদা করে সময় বের করে নেন তারা।

লক্ষ করা গেছে সোনার জুয়েলারী দোকানগুলোতে ক্রেতা নেই বললেই চলে। ঈদে আগেরমতো এখন আর সোনার তৈরী গহনা বিক্রি হয়না। সোনার গহনার দাম বেশী হওয়ায় ইমিটেশনের তৈরী গহনার কদর বেড়েছে। এবারের ঈদকে সামনে রেখে উঠতি বয়সী তরুনীরা বেশি ঝুঁকছেন  ইমিটেশনের দিকে।

জুয়েলারি এবং কসমেটিক্স ছাড়াও বর্তমান হালের ফ্যাশন নানা ডিজাইনের ভ্যানিটি ব্যাগ কেনার প্রতি আগ্রহ দেখাচ্ছেন নারীরা। বিশেষ করে এবার চায়না ব্যাগের বেচাকেনা বেশীই হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: