মাগুরা শহরে শেষ মুহূর্তের কেনাকাটার ব্যস্ততা

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

দরজায় কড়া নাড়ছে ঈদ। আর তাই চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। নাড়ির টানে অনেকেই ইতিমধ্যে বাড়িও পৌছে গেছেন। ব্যস্ত সময় পার করছে মাগুরার ব্যবসায়ীরা।

শুক্রবার মাগুরা শহরের বিভিন্ন শপিংমলে কেনাকাটা করতে দেখা গেছে শহরবাসীকে। বাড়ি ফেরার ক্রেতারা সারাদিন কেনাকাটা করছেন বলে জানিয়েছেন একাধিক ব্যবসায়ী। অনেকে কাপড় কেনা শেষে এখন সমন্বয় করে কসমেটিক এবং জুতা কিনছেন।

ব্যবসায়ীরা জানান, এই ঈদে ভারতীয় পোশাকের চাহিদা ছিল ব্যাপক। হুররম, বাহুবলি, কাটাপ্পাসহ আরো কিছু ভারতীয় সিনেমা, নাটক আর অভিনেতা অভিনেত্রীর নামে তৈরি পোশাকে বাজার সয়লাব ছিল। ক্রেতারা দাম বেশি দিয়েও এসব পোশাক ক্রয় করেছেন।

এছাড়া শহরের মার্কেট ঘুরে দেখা যায়, কাপড়ের পাশাপাশি জুতার দোকানে বেশি ভিড়। বাটা, এপেক্স শো-রুমের পাশাপাশি সাধারণ জুতার দোকানেও ক্রেতারা ভিড় করছেন। নতুন ডিজাইনের জুতাগুলো সহজেই ক্রেতাদের আকৃষ্ট করছে।

ঈদের শেষ মুহূর্ত শহরের ফুটপাথও বেশ জমজমাট। সাধারণ ক্রেতাদের আগমনে ব্যস্ত ফুটপাথের হকাররা। সৈয়দ আতর আলী সড়কে আনোয়ার নামের এক হকার জানান, বিক্রি মোটামুটি ভালো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: