মসলার গরম!

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের অন্যান্য স্থানের মতো মাগুরার বাজারগুলোতেও মসলার দাম চড়া। এর মধ্যে এলাচ, লবঙ্গ, দারুচিনি, জিরা, আলুবোখারাসহ গরম মসলার বাজার বেজায় গরম হয়ে গেছে। একই সঙ্গে বেড়েছে কিশমিশের দাম। শুক্রবার সকালে মাগুরা পুরাতন বাজারে খুচরা দোকানে আদা, জিরা, এলাচ ও দারুচিনি কিনতে গিয়েছিলেন এক বৃদ্ধ। মসলার দাম শুনে আকাশ থেকে পড়ার মতো অবস্থা হয় ওই বৃদ্ধের। তাঁর চেহারা দেখে বোঝা গেল, দাম শুনে তিনি বিরক্ত ও ক্ষুব্ধ।

সংশ্লিষ্টরা জানান, প্রতিবছর কোরবানির ঈদের আগে বেড়ে যায় মসলার দাম। চিরাচরিত এই নিয়ম এবারও কোনো ব্যতিক্রম হয়নি। বছরের অন্য সময়ের তুলনায় কোরবানির ঈদে মসলার চাহিদা বেশি থাকায় দাম বাড়িয়ে দেন ব্যবসায়ীরা।

তবে ব্যবসায়ীরা বলছেন, মসলা আমদানির শুল্ক বাড়ানোর ফলে জিরা, গোলমরিচ, এলাচিসহ বেশ কিছু মসলার পাইকারী দাম বেড়েছে। এছাড়া আন্তর্জাতিক বাজারে পণ্যের দর বৃদ্ধি ও ঈদে চাহিদা বেশি থাকায় দাম কিছুটা বাড়তি।

তবে ঈদে বাড়তি চাহিদা থাকায় পাইকাররা বিভিন্ন অজুহাতে কৌশলে দাম বাড়াচ্ছেন বলে অভিযোগ খুচরা বিক্রেতা ও ক্রেতাদের।

জানা গেছে, স্বাভাবিকভাবে কোরবানি ঈদে জিরা, এলাচি ও দারুচিনিসহ এসব মসলার চাহিদা বেশি থাকে। আর ব্যবসায়ীরাও এই সুযোগকে কাজে লাগিয়ে হাতিয়ে নেয় অতিরিক্ত দাম। বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিভিন্ন অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ানো হচ্ছে। চাল ও পেয়াজের পর এখন মসলার দামও বাড়ছে। এরপরও সরকারি কোনো মনিটরিং ব্যবস্থা দেখা যাচ্ছেনা বাজারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: