মাগুরানিউজ.কমঃ
মাগুরার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিসিন বিভাগের চিকিৎসক হিসাবে কর্তব্যরত ডা: সুমন শিকদার নিখোঁজ হয়েছেন। বেঙ্গা বেরইল গ্রামের বাসিন্দা ডা: সুমন শিকদার খুলনা মেডিকেল থেকে এম বি বি এস পাশ করেন।
গতকাল সোমবার আনুমানিক সন্ধ্যায় মাগুরা কলেজ পাড়া থেকে তিনি নিখোঁজ হয়েছেন।
মাগুরা সদর থানা জিডি (সাধারণ ডায়েরি) নম্বর: ১৪৬। তিনি বেশ কিছুদিন মানসিক (বিষণ্ণতা) সমস্যায় ভুগছিলেন বলে স্বজনরা জানিয়েছেন। যদি কেউ উল্লেখিত ব্যক্তির সন্ধান পেয়ে থাকেন তবে অনুগ্রহ করে নিকটস্থ থানায় অথবা পবিত্র মন্ডল মোবা: ০১৭২৫৩৩৭৮৬৩ যোগাযোগের অনুরোধ জানিয়েছে তার পরিবার।


