বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, শেখ হাসিনা মানে উন্নয়ন

মাগুরানিউজ.কমঃ
 
জয় মিত্র –
 
বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, শেখ হাসিনা মানে উন্নয়ন। বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্র পরিচালনায় আছেন বলেই দেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনা মানে উন্নয়ন, গণতন্ত্র, শান্তি ও সমৃদ্ধির প্রতীক। দেশের এ উন্নয়নের অগ্রগতি অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার বিকল্প নেই।
 
মঙ্গলবার ২৯ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মাগুরার মহম্মদপুরে আছাদুজ্জামান মেমোরিয়াল ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন এ্যাড. সাইফুজ্জামান শিখর।
 
তিনি বলেন, শেখ হাসিনা মানে উন্নয়নের বাংলাদেশ। বিশ্ব নেতাদের মধ্যে একমাত্র নেতা জননেত্রী শেখ হাসিনা, যিনি সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হবে বাংলাদেশ। দেশকে এগিয়ে নিতে আপনারা নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন।
 
আছাদুজ্জামান মেমোরিয়াল ফাউন্ডেশন এর সভাপতি মোঃ রবিউল ইসলাম রিংকুর সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তানজেল হোসেন খান।
 
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহম্মদপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এসকে নূরুজ্জামান, সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ আব্দুল মান্নান, জেলা আওয়ামীলীগ নেতা এ্যাড. রাশেদ মাহমুদ শাহীন, এ্যাড. শাখারুল ইসলাম শাকিল, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ সালাউদ্দিন, ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শওকতুজ্জামান সৈকত, জেলা ছাত্রলীগ সভাপতি মীর মেহেদী হাসান রুবেল, সম্পাদক আলী হোসেন মুক্তাসহ অন্যরা।
 
স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহরাব হোসেন সবুজের উপস্থাপনায় আলোচনাসভায় বক্তারা আবারও নৌকা মার্কায় ভোট দিতে আহবান জানান। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: