মাগুরায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক অজ্ঞাতপরিচয় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার মাগুরা-ফরিদপুর সড়কের রামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাগুরা হাইওয়ে পুলিশের এস আই বিটুল হাসান জানান, দুপুরের দিকে মাগুরামুখী একজন মোটরসাইকেল আরোহীকে ফরিদপুরমুখী যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ঘটনাস্থালেই ওই মোটরসাইকেল আরোহী মারা যান। নিহতের পরিচয় জানা যায়নি। বাসটি আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।


