শ্রীপুরে জাতির জনকের ৪২তম শাহাদাৎ বার্ষিকী পালন

মাগুরানিউজ.কমঃ

আশরাফ হোসেন পল্টু- 

শ্রীপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪২তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে। 

শ্রীপুর উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে শ্রীপুর এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

আলোচনাসভায় মাগুরা জেলা আওয়ামী যুবলীগের সদস্য মীর মনিরুল ইসলাম লিটন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ ফজলুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলী আহমেদ আহাদ, আশরাফ হোসেন খান, সাকিবুল হাসান তুহিন, সদস্য মোঃ বাকি বিল্লাহ সান্টু ও আরিফ হোসেন টোকন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাগুরা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান মোঃ হুমাউন-উর-রশীদ মুহিত, শ্রীপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান, শ্রীকোল ইউপি চেয়ারম্যান মোঃ মুস্তাসিম বিল্লাহ সংগ্রাম, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন কানন, মাগুরা জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আরজান বিশ্বাস বাদশা, যুবলীগ নেতা বাবুল রেজা ও উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী জালাল উদ্দিন প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: