মাগুরানিউজ.কমঃ
গরু ছাগল কিছুই বিক্রি হচ্ছেনা তাহলে সাজ-সজ্জা’র জিনিস বিক্রি হবে কিভাবে? আসছে কোরবানির ঈদ।কোরবানির পশুর হাটগুলোতে গরু-ছাগলসহ বিভিন্ন পশু বিক্রির পাশাপাশি পশু সাজানোর বিভিন্ন জিনিসের বিকিকিনি হয়। অনেকে স্বল্প সময়ের জন্য এই ব্যবসা করেন। কোরবানির হাটের কয়েকদিন তারা ফিতা, মালা, রশি, বাঁশের লাঠি ইত্যাদি বিক্রি করেন।
মাগুরার প্রায় বিভিন্ন হাটে প্রবেশের রাস্তার পাশে দোকান সাজিয়ে এসব জিনিস বিক্রি করছেন অনেকেই। আবার হাটের ভিতরেও পশু সজ্জার সাজসরঞ্জাম বিক্রি হচ্ছে। লোকজন পছন্দমতো পশু কেনার পর সেটি সাজানোর জন্য এগুলো কিনে থাকে। কিন্তু এবছর এখনও জমে ওঠেনি বেঁচাকেনা এমনটাই জানালেন দোকানীরা।


