মাগুরানিউজ.কমঃ
বিভিন্ন উপকরণের মাধ্যমে শব্দ দূষণ হয়ে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- ডিজেল ও পেট্রোলচালিত ইঞ্জিন যেমন বাস, ট্রাক, লরি, প্রাইভেট কার, মোটরসাইকেল, টেম্পু ইত্যাদির হাইড্রোলিক হর্ন (৬০-৯০ ডেসিবল)। চিকিৎসকেরা বলেছেন, সড়কে চলাচলকারী যানবাহণের হাইড্রোলিক হর্ন শব্দ দূষণের অন্যতম কারণ এবং এটি বিশেষভাবে শিশুদের গুরুতর ক্ষতি করছে।
শব্দ দূষণ প্রতিরোধে আজ মাগুরা পুলিশ লাইনস এলাকায় মাগুরা ট্রাফিক পুলিশ হাইড্রোলিক হর্ন বিরোধী অভিযান চালিয়েছে। এ সময় বিভিন্ন যানবাহণের হাইড্রোলিক হর্ন খুলে রাখা হয়।
মাগুরা ট্রাফিক পরিদর্শক মোঃ সালাউদ্দিন বলেন, মহাসড়কে হাইড্রোলিক হর্ন এর কারনে ব্যাপক শব্দ দূষণ হচ্ছে। হাইড্রোলিক হর্ন এবং বিকট শব্দ সৃষ্টিকারী যে কোনো ধরনের হর্ন গাড়িতে সংযোজনের ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। অভিযান চলাকালে বিভিন্ন যানবাহণের হাইড্রোলিক হর্ন খুলে রাখা হয় ও মামলা দেওয়া হয়। ভবিষ্যতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মোঃ সালাউদ্দিন।


