গায়ে পাট জড়িয়ে ও হাতে পাটখড়ি নিয়ে কৃষকদের মানববন্ধন

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক- 

পাটের দাম প্রতিমণ ২৫’শ টাকার দাবিতে গায়ে পাট জড়িয়ে ও হাতে পাটখড়ি নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কৃষকেরা। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় শহরের ঝিনাইদহের এইচএসএস সড়কে ঝিনাইদহ, শৈলকুপা ও মাগুরা জেলার কৃষক নেতাদের উপস্থিতিতে এ কর্মসূচি পালন করে স্বাধীন কৃষক সংগঠন নামের একটি সংগঠন।

বৃষ্টি উপেক্ষা করে ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে বক্তব্য রাখেন স্বাধীন কৃষক সংগঠনের সভাপতি রেবায়েত মোল্লা, মাগুরা শাখার সভাপতি আব্দুল মমিন, উন্নয়ন ধারার প্রতিষ্ঠাতা তালিব বাশার নয়ন, নির্বাহী পরিচালক শহিদুল ইসলাম, সমন্বয়কারী হায়দার আলী, কৃষক আক্কাস আলী, ইসাহাক আলী প্রমুখ।

মানববন্ধনে অংশগ্রহণ করেন ঝিনাইদহ সদর, শৈলকুপা ও মাগুরা সদর উপজেলার ৯ টি ইউনিয়নের পাটচাষী কৃষক-কৃষাণী ও কৃষক নেতারা। কৃষকের এই ন্যায্য দাবীর প্রতি সংহতি জানিয়ে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ছাত্র-ছাত্রী, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, সংবাদকর্মী এবং উন্নয়নকর্মীগণও মানববন্ধনে অংশগ্রহণ করেন।  

বক্তারা বলেন, প্রতিমণ পাঠ উৎপাদন করতে কৃষকদের খরচ হয় ১৭’শ থেকে ১৮’শ টাকা। কিন্তু বর্তমানে পাটের মূল্য ১৫’শ টাকারও কম। তাই কৃষির স্থায়িত্বশীলতা এবং কৃষকদের উন্নতির জন্য প্রতিমণ পাটের মুল্যে ২৫’শ টাকা নির্ধারণের দাবি জানান তারা।

ছবি- সৌজন্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: