মাগুরানিউজ.কমঃ
২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আজ সকালে মাগুরায় মানববন্ধন করেছে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
সকাল ১১টায় জজ আদালতের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ মোঃ সালাহউদ্দিন, আওয়ামী লীগ নেতা এ্যাড. রাশেদ মাহমুদ শাহীন, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক রিয়াজুল ইসলাম, সোহরাব হোসেন সবুজ প্রমুখ।
বক্তারা অবিলম্বে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় জড়িতের বিচার সম্পন্ন ও রায় কার্যকরের দাবি জানান।


