মাগুরানিউজ.কমঃ
মাগুরায় মাদকদ্রব্য বহন, সংরক্ষণ এবং মাদকদ্রব্য ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে ২ জনকে ২ বছর করে সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের আমতৈল বাজারে রবিবার মোবাইল কোর্ট পরিচালনা করে এ কারাদন্ড প্রদান করা হয়। এসময় শ্রীপুর থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন।
শ্রীপুর থানা সুত্রে জানা যায়, উপজেলা নির্বাহি অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর সমন্বয়ে ও এলাকাবাসীর উপস্থিতিতে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মোঃ রাজিম মিয়া ওরফে নাজিম ও মোঃ ইমদাদুল শেখ নামে ২ জনকে ২ বছর করে সশ্রম কারাদন্ড প্রদান করেন আদালত।


