মাগুরার সন্তানের উদ্যোগে সেন্ট্রাল ফ্লোরিডায় প্রথমবার সর্ববৃহৎ দুর্গাপূজা!

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

আমেরিকার সেন্ট্রাল ফ্লোরিডায় এবছর প্রথমবারের মত সর্ববৃহৎ আয়োজনে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হতে যাচ্ছে। এবারই প্রথম সেন্ট্রাল ফ্লোরিডার ওরলান্ডো ও লিজ বার্গের বাংলাদেশী হিন্দু জনগোষ্টী সম্মিলিত প্রচেষ্টায় বণ্যাঢ্য আয়োজনে শারদীয় দুর্গোৎসব উদযাপনের সিদ্ধান্ত নিয়েছেন। ‘অঞ্জলী হিন্দু সোসাইটি অব সেন্ট্রাল ফ্লোরিডা’ এর পক্ষ থেকে আয়োজিত বৃহৎ এ উদ্যোগের প্রধান উদ্যোক্তা প্রবাসী মাগুরাবাসী, মাগুরার শ্রীপুরের কৃতি সন্তান বিশিষ্ট সংগীত শিল্পী স্বপন অধিকারী।

স্বপন অধিকারী জানান, সেন্ট্রাল ফ্লোরিডায় বাংলাদেশী অল্প সংখ্যক হিন্দু সম্প্রদায়ের বসবাস রয়েছে।দীর্ঘদিন থেকে সেন্ট্রাল ফ্লোরিডায় বিচিছন্ন ভাবে শারদীয় দুর্গোৎসবসহ অন্যান্য পুজা উদযাপিত হয়ে আসছিলো। দীর্ঘদিন থেকে সেন্ট্রাল ফ্লোরিডার বাংলাদেশী হিন্দু সম্প্রদায় একক ভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপনের দাবী জানিয়ে আসছিলেন। আর সে লক্ষেই এবার প্রথম বারের মত আগামী ৩০ সেপ্টেম্বর ও ১ লা অক্টোবর লিজবার্গ এলিমেন্টরী স্কুলে সম্মিলিত ভাবে সুবৃহৎ পরিসরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সফল আয়োজনের লক্ষ্যে ৫ সদস্য বিশিষ্ট পুজা উদযাপন কমিটিও গঠন করা হয়েছে এবং মার্চ থেকেই তারা দুর্গাপুজা উদযাপনের ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। অল্প সংখ্যক হিন্দু কমিউনিটি হলেও সকলের আগ্রহ ও প্রচেষ্টায় আশা করা যাচেছ উৎসব সুন্দর ও সফল হবে।

কমিউনিটি থেকে ব্যাপক সাড়া পা্ও্য়া যাচেছ উল্লেখ করে স্বপন অধিকারী জানিয়েছেন, এরই মধ্যে প্রতিমা সংগ্রহ সম্পন্ন হয়েছে,। সেন্ট্রাল ফ্লোরিডার বিভিন্ন সিটিতে বসবাসরত হিন্দু সম্প্রদায়ের মধ্যে ব্যাপক সাড়া পড়ে গেছে। সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত দুদিন পুজা উদযাপিত হবেঅঞ্জলী বিতরনসাংস্কৃতিক অনুস্টান চলবে দিনব্যাপী। প্রার্থনা সংগীত পরিবেশন করবেন, রুনু ,মনিকা, অঞ্জলী, মুন্নি, উর্মি, সোমা, চন্দ্রা, রুপালী ,নমিতা, মমতা, স্বপ্না প্রমুখ।

এবার স্থানীয় শিল্পীরা প্রধান্য পাবেন। নাচগানচিত্রাংকনসহ একটি কালারফুল সাংস্কৃতিক অনুষ্টান হবে দুদিন ব্যাপি। গত দুমাস আগে থেকেই রিহার্সেল চলছে। পুজা উদযাপনের সার্বিক দায়িত্বে তাকে সহযোগীতা করছেন- অনিক রয় সুব্রত বাদলনেরেশ রশময়, বিষু, রিপন, গৌড়, সত্য ও গৌতম ভৌমিক। আগামী বছর থেকে তিনদিন ব্যাপী পূজার আয়োজন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: