গ্রেনেড হামলাকারীদের শাস্তির দাবিতে মাগুরায় মিছিল-মানববন্ধন-সমাবেশ

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক- 

২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আজ সকালে মাগুরায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দুপুর ১২টায় জেলা যুবলীগ শহরে একটি বিক্ষোভ মিছিল করে। যুবলীগ ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের সমন্বয়ে মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে শহরের ভায়নামোড়ে সমাবেশ করে। সেখানে বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান, যুগ্ম-আহবায়ক আলী আহাম্মেদ আহাদ, আশরাফ খান, জেলা ছাত্রলীগ সভাপতি মীর মেহেদী রুবেল, সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অন্যদিকে সকাল ১১টায় জেলা সেচ্ছাসেবক লীগ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ মো: সালাহউদ্দিন, যুগ্ম আহবায়ক রিয়াজুল ইসলাম, সোহরাব হোসেন সবুজ প্রমুখ।

বক্তরা অবিলম্বে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় জড়িতের বিচার সম্পন্ন ও রায় কার্যকরের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: