মাগুরানিউজ.কমঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এখনও অনেক সময় বাকি। এরই মধ্যে শুরু হয়ে গেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন-প্রত্যাশীদের তোড়জোড়। মাগুরা শহরে চায়ের দোকান থেকে শুরু করে অলিগলিতে চলছে এই ‘অন্যরকম’ হিসাব মেলানোর প্রতিযোগিতা। এখানে ভোটারদের সবচেয়ে বেশি আগ্রহ কে পাচ্ছেন আওয়ামী লীগের টিকিট। নবীন আর প্রবীণের মনোনয়ন লড়াইয়ে কে জিতবে সেটাও তাদের দেখার কৌতূহল।
অন্যদিকে বিএনপির রয়েছে অন্যরকম মনোনয়ন চ্যালেঞ্জ। স্থানীয় কোনো নেতা নাকি কোনো অতিথি নেতা এমনই নানা গুঞ্জন ও আলোচনা রয়েছে।


