মাগুরা জেলা সনাতন কল্যান সমিতি, ঢাকা এর কার্যনির্বাহী পরিষদের কমিটি ঘোষণা

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

পারস্পরিক সাহায্য সহযোগীতা বৃদ্ধি ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে সামাজিক উন্নয়নের লক্ষে ঢাকায় বসবাসরত মাগুরা জেলার সকল সনাতন ধর্মাবলম্বীদের সম্মিলিত সংগঠন ‘মাগুরা জেলা সনাতন কল্যান সমিতি’ ঢাকা। মঙ্গলবার রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তুষার কান্তি বিশ্বাসকে সভাপতি ও ডাঃ রাহুল মিত্রকে সাধারন সম্পাদক করে ‘মাগুরা জেলা সনাতন কল্যান সমিতি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

এসময় সংগঠনের পক্ষ থেকে নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, নিরবতা পালনসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতার ৪২তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে। 

‘মাগুরা জেলা সনাতন কল্যান সমিতি’ ঢাকা এর কার্যনির্বাহী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি –

  • সভাপতি – তুষার কান্তি বিশ্বাস
  • সহঃ সভাপতি – উজ্জল কান্তি বিশ্বাস
  • সাধারন সম্পাদক – ডাঃ রাহুল মিত্র
  • যুগ্মঃ সাধারন সম্পাদক – লিপন ঘোষ
  • কোষাধ্যক্ষ – অসীম সাহা
  • সাংগঠনিক সম্পাদক – অরুপ বৈদ্য
  • সহঃ সাংগঠনিক সম্পাদক – হিমাদ্রী শেখর হালদার
  • দপ্তর সম্পাদক – শ্যামল কুমার বিশ্বাস
  • প্রচার ও প্রকাশনা সম্পাদক – মনেষ অধিকারী
  • মহিলা বিষয়ক সম্পাদিক – শ্রাবণী বিশ্বাস
  • তথ্য ও প্রযুক্তি সম্পাদক – অভিজিৎ অধিকারী
  • সমাজ কল্যাণ সম্পাদক – প্রনয় বিশ্বাস
  • যুব ও ছাত্র বিষয়ক সম্পাদক – মিথুন অধিকারী
  • শিক্ষা বিষয়ক সম্পাদক – বিজন কুমার সাহা
  • কার্যনির্বাহী সদস্য – ডাঃ বিনয় কুমার দাস
  • কার্যনির্বাহী সদস্য – সনৎ কুমার সেন
  • কার্যনির্বাহী সদস্য – পবিত্র কুমার ঘোষ
  • কার্যনির্বাহী সদস্য – ডাঃ মৃন্ময় কুমার বিশ্বাস

কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের উপদেষ্টা পরিষদ – 

  • আনন্দ গোপাল দে, জেনারেল ম্যানেজার, এসিআই লিঃ
  • বিন্দু ভূষণ দাস, ডিজিএম, বাংলাদেশ ব্যাংক
  • নিমাই কুমার পাল, যুগ্ম সচিব, পাট ও বস্ত্র মন্ত্রনালয়
  • ডাঃ সঞ্জিত কুমার চক্রবর্তী, চেয়ারম্যান, এস.পি.হাসপাতাল ঢাকা

সব ধর্মের প্রধান বার্তা হলো জনগণের কল্যাণ-এ কথা উল্লেখ করে সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন, দেশে বিদ্যমান সম্প্রীতির সুমহান ঐতিহ্যকে আরও সুদৃঢ় করাই তাদের প্রধান লক্ষ। পাশাপাশি সংগঠনের অন্যতম লক্ষ ও উদ্দেশ্য হলো- গরীব অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান, সুবিধা বঞ্চিত মানুষদের চিকিৎসা সহায়তা প্রদান, ধর্মীয় আচার অনুষ্ঠান ও সামাজিক ও রাষ্ট্রীয় দিবস উদযাপন, বেকারদের যথাসম্ভব কর্মসংস্থান ও প্রশিক্ষনের ব্যবস্থা, প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষদের হাতের নাগালে চিকিৎসাসেবা পৌঁছে দেয়া, প্রাকৃতিক দূর্যোগে অসহায় মানুষদের সহায়তাসহ বিভিন্ন সেবামুলক কর্মকান্ড পরিচালনা।

বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনার বিকাশে মাননীয় প্রধানমন্ত্রীর ভূমিকার ভূয়সি প্রশংসা করে সংগঠনের সভাপতি তুষার কান্তি বিশ্বাস ও সম্পাদক ডাঃ রাহুল মিত্র বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমান কাল থেকে এ দেশের মানুষ পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। দেশে বিদ্যমান সম্প্রীতির এই সুমহান ঐতিহ্যকে আরও সুদৃঢ় করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমাদের দৃঢ় বিশ্বাস সকল সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টায় সুষম উন্নয়নের মাধ্যমে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়ে তুলতে সক্ষম হবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: