মাগুরার আলোচিত ছাইফার হত্যা মামলা, পিবিআই এর হাতে আটক দুই

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরার আলোচিত আমুড়িয়া গ্রামের ছাইফার বিশ্বাস হত্যা মামলার দুই আসামিকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোর এর সদস্যরা। আটককৃতরা হলো, আমুড়িয়া গ্রামের মোঃ শাহাবুদ্দিনের ছেলে সৌখিন ও আব্দুর রাজ্জাক শিকদারের ছেলে মোহাম্মদ মাহবুব শিকদার।

পিবিআইয়ের তদন্তকারী কর্মকর্তা সুরেশ চন্দ্র হালদার গণমাধ্যমে জানান, সোমবার রাতে পুলিশ পরিদর্শক ফারুক হোসেনের নেতৃত্বে এলাকা থেকে তাদের আটক করা হয়।

২০১৫ সালের ২৪ অক্টোবর রাত ১০টার দিকে মাগুরা সদরের আমুড়িয়া গ্রামের আমজাদ বিশ্বাসের ছেলে ছাইফার বিশ্বাসকে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন নিহতের পিতা বাদি হয়ে মাগুরা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী পুলিশ কর্মকর্তা। চার্জশিটের বিরুদ্ধে আদালতে নারাজি পিটিশন দিলে অধিকতর তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন যশোরকে দায়িত্ব দেন বিচারক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: