মাগুরানিউজ.কমঃ
মাগুরা পৌরসভার ৯নং ওয়ার্ডে বিএনপির সদস্য সংগ্রহ অভিযান আজ উদ্বোধন করা হয়েছে।
সকালে ইসলামপুর পাড়াস্থ কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক সৈয়দ মোকাদ্দেস আলী। এসময় উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক আহসান হাবিব কিশোরসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা ও কর্মী বৃন্দ।


