শুভ জন্মাষ্টমী উপলক্ষে শ্রীপুরে বণ্যাঢ্য আয়োজন

মাগুরানিউজ.কমঃ

মোঃ আশরাফ হোসেন পল্টু-

মাগুরার শ্রীপুরে আজ কৃঞ্চভক্তদের মিলনমেলা। পালিত হলো শ্রী কৃষ্ণের জন্মদিন শুভ জন্মাষ্টমী।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মাগুরা জেলা শাখা কর্তৃক আয়োজিত ও জেলা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর সহযোগিতায় সোমবার সকালে শ্রীপুর এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনাসভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

শ্রীপুর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাবু শিশির কুমার শিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) এ টি এম আব্দুল ওয়াহ্হাব।

বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ শরিফী, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ও জুপিটার হেলথ কেয়ার লিমিটেড এর চেয়ারম্যান সুকুমার বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মধূসুদন সাহা, অধ্যক্ষ নির্মল কুমার সাহা ও শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন ও হিন্দু,বৌদ্ধ,খ্রীষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সদস্য ও শ্রীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু মনোরঞ্জন সরকার এবং সাংগঠনিক সম্পাদক অপূর্ব মিত্র প্রমূখ।

আলোচনাসভা শেষে শ্রীপুর এম,সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: