মাগুরায় আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক–

মাগুরায় শালিখায় আবদুর রহমান (৬০) নামের এক আওয়ামী লীগের কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে চতুরবাড়িয়া বাজার থেকে শাবলাট গ্রামে নিজ বাড়িতে ফেরার পথে দুর্বৃত্তরা তাঁকে এলোপাতাড়ি কোপায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে পাঠায়। সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে আজ মঙ্গলবার সকালে তিনি মারা যান।

মাগুরা জেলা পুলিশ সূত্রে জানা গেছে, আবদুর রহমান রাত সাড়ে আটটার দিকে পাশের চতুরবাড়িয়া বাজার থেকে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে তাঁর ওপর হামলা চালানো হয়। তিনি আওয়ামী লীগের কর্মী ছিলেন।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, ওই ঘটনায় এখনো মামলা হয়নি। লাশ আসার পর মামলা হবে। এলাকায় পুলিশ মোতায়েন আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: