চরম দুর্ভোগে মহম্মদপুরের ১৭ গ্রামের মানুষ

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক–

চরম দুর্ভোগে মহম্মদপুরের ১৭ গ্রামের মানুষ। উপজেলার বালিদিয়া ইউনিয়নের ১৭ গ্রামের প্রায় অর্ধলক্ষ মানুষের চলাচলের প্রায় ১৬ কিঃমিঃ দীর্ঘ ৫টি কাঁচা সড়কের অবস্থা বেহাল। বৃষ্টির সময় এ রাস্তাগুলোর এমন অবস্থা হয় যে চলাচল করার মতো অবস্থা থাকে না। ফলে ঘরে টাকা থাকতেও অনেককে না খেয়ে থাকতে হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা এলেই চাষ দেয়া ধান ক্ষেতের মতো অবস্থা হয়ে যায় সব রাস্তার। এসময় জনদূর্ভোগ চরম আকার ধারণ করে। এলাকার কেউ অসুস্থ হলে তাকে কোলে করে কাদা ভরা পথ পার করতে হয়। উৎপাদিত কৃষিপণ্য বাজারে নেয়া যায়না। স্কুলে কমে যায় শিক্ষার্থীদের উপস্থিতি।

উপজেলা সদর থেকে পাকা রাস্তা ধরে ৩কিঃমিঃ গেলেই বালিদিয়া ইউনিয়ন পরিষদ। এলাকায় মূল রাস্তা ছাড়া গ্রামের মধ্যে যাওয়া সব সড়কই কাঁচা। এসব সড়ক বর্ষাকালে সম্পূর্ণ চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।

বালিদিয়া ইউপি চেয়ারম্যান পান্নু মোল্লা জানান, ওই রাস্তাগুলো পাকাকরণের জন্য স্থানীয় সংসদ সদস্যকে অনুরোধ করেছি। উপজেলা পরিষদের চেয়ারম্যানকেও বিষয়টি জানিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: