মাগুরানিউজ.কমঃ
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মাগুরা জেলা পুলিশের আয়োজনে পরিবহন চালক ও হেলপারদের দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে মাগুরা পুলিশ লাইনস্ এ আয়োজিত প্রশিক্ষন কর্মসুচির উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার জনাব মুনিবুর রহমান।
বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, আহসান হাবিব অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), শ্রমিক ইউনিয়নের সভাপতি এমদাদ হোসেন, ট্রাক মালিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মকবুল হাসান মাকুল ও মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ফুরকানুল আমিন।
প্রশিক্ষন পরিচালনা করেন ট্রাফিক ইন্সপেক্টক মোঃ সালাউদ্দিন
প্রশিক্ষন কর্মশালায় জেলার মোট ৬০জন চালক ও হেলপার অংশগ্রহন করেছেন বলে আয়োজক সুত্রে জানাগেছে।


