মাগুরানিউজ.কমঃ
”কখনো কড়া রোদ, কখনো ঝুম বৃষ্টি- এই নিয়েই প্রকৃতিতে চলে বর্ষাকাল। বর্ষাকালের রয়েছে আলাদা বিশেষত্ব। এক দিকে বৃষ্টি উপভোগ করার আনন্দ, অন্য দিকে নানা সমস্যা।”
মাগুরাতে আজ দুপুর থেকে চলছে বৃষ্টি। আকাশ মেঘাচ্ছন্ন। দুপুর ৩টা থেকে শুরু হওয়া বৃষ্টিতে শহরে লোক সমাগম কমে গেছে। সকাল থেকেই বৃষ্টির কোন লক্ষন ছিলোনা। হটাৎই দুপুরে কালো মেঘে ঢেকে যায় সারা শহর। চারদিক অন্ধকার হয়ে পড়ে। ৩টার পর থেকে শুরু হয় প্রবল বর্ষণ। কালো মেঘ ভেঙে বৃষ্টি হচ্ছে বিরতিহীন। বৃষ্টি হওয়ার কারণে কোন কোন এলাকায় কাদা আর পানি মিলে একাকার হয়ে সৃষ্টি হচ্ছে বাড়তি ভোগান্তির। বিকাল সাড়ে ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃষ্টি চলছিল।


