পল্লী চিকিৎসকের বিরুদ্ধে শিশু শ্লীলতাহানীর অভিযোগ, থানায় মামলা

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরার মহম্মদপুর উপজেলায় এক পল্লী চিকিৎসকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে।

দিবাকর বিশ্বাস (৩২) নামের ওই যুবক ধুলজোড়া গ্রামের দুলাল বিশ্বাসের ছেলে। দিবাকর বিবাহিত এবং এক ছেলের জনক।  
নির্যাতনের শিকার শিশুটির বড় ভাই অভিযোগ করেন, তার বোন স্থানীয় প্রাইমারী স্কুলের ছাত্রী। গত বুধবার (২ অগাস্ট) চুড়ারগাতী বাজারে গেলে নিজ দোকানে থাকা পল্লী চিকিৎসক দিবাকর তাকে ডাক দেন। পরে তাকে দোকানের পেছনে ব্যক্তিগত চেম্বারে নিয়ে শ্লীলতাহানী করেন।
তিনি বলেন, লোকলজ্জার ভয়ে বিষয়টি গোপন রেখে তারা অসুস্থ শিশুটিকে বাড়িতে রেখে চিকিৎসা দেন। কিন্তু  কয়েকদিনের মধ্যে এলাকায় ঘটনাটি জানাজানি হয়ে যায়। এক পর্যায়ে তারা মামলা করার সিদ্ধান্ত নেন।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তারীকুল ইসলাম জানান, থানায় মামলা হয়েছে এবং ওই ঘটনার পর থেকে দিবাকর পলাতক রয়েছে।
-ফাইল ছবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
%d bloggers like this: