বাজারের হিসাব মেলাতে হিমশিম

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরাতে নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। বাজারে সব ধরনের সবজির দাম বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম। বর্তমানে মাগুরার বিভিন্ন বাজারে কাঁচা মরিচ ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাছের দামও আকাশ ছোঁয়া। চাল, মাছ ও সবজির বাজার দরের এমন ঊর্ধ্বগতির কারণে নিম্ন ও মধ্যবিত্তরা পড়েছেন বিপাকে। পণ্য কিনতে গিয়ে তারা আয়-ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন।

শহরের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ধুন্দল ৩৫-৫০ টাকা, চিচিংগা ৪০-৪৫ টাকা, পটল ৪০-৫০ টাকা, বেগুন ৪০-৫০ টাকা, করলা ৩০-৪০ টাকা, পেঁপে ২৫-৩৫ টাকা, কচুরমুখী ২০-৩০ টাকা, কচুরলতি ২০-৩০ টাকা, শসা ৩০-৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিভিন্ন প্রকার শাক বিক্রি হচ্ছে ১০-৩০ টাকা কেজি দরে।

পুরাতন বাজারে কথা হয় সবজি ক্রেতা আব্দুর রহিমের সঙ্গে। তিনি বলেন, কয়েকদিন আগেও বাজারে সবজির দাম সস্তা ছিল, এখন দাম অনেক চড়া।

কাচাবাজারে কথা হয় মরিচের পাইকারি ব্যবসায়ী সাজ্জাত মিয়ার সঙ্গে। তিনি বলেন, বর্ষার সময় জমিতে পানি উঠে, মরিচ চাষ করা যায় না। উঁচু জায়গায় চাষ করলেও বৃষ্টির কারণে মরিচের ফুল নষ্ট হয়ে যায়। এসব কারণে বর্ষাকালে মরিচের দাম একটু বেশি থাকে।

সবজি বিক্রেতারা জানান, আপাতত বাজারে সবজির দাম কমার সম্ভাবনা নেই। বন্যা শেষে নতুন সবজি উঠলেই দাম কমে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: