মাগুরায় বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন পালিত

মাগুরানিউজ.কমঃবিশেষ প্রতিবেদক-

মাগুরাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে জেলা মহিলা আওয়ামী লীগ।

মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও মাগুরা জেলা শাখার সভাপতি কামরুল লায়লা জলি এমপির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব তানজেল হোসেন খান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুণ্ডু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহীনা আক্তার ডেইলী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস খান, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল ফকির, জেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শেখ সালাহউদ্দিন, জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেলসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: