মাগুরানিউজ.কমঃ
সাজ-সজ্জা’র পণ্য নিয়ে চলছে প্রস্তুতি পর্ব। আসছে কোরবানির ঈদ। কোরবানির পশুর হাটগুলোতে গরু-ছাগলসহ বিভিন্ন পশু বিক্রির পাশাপাশি পশু সাজানোর বিভিন্ন জিনিসের বিকিকিনি হয়। অনেকে স্বল্প সময়ের জন্য এই ব্যবসা করেন। কোরবানির হাটের কয়েকদিন তারা ফিতা, মালা, রশি, বাঁশের লাঠি ইত্যাদি বিক্রি করেন।
হাটে প্রবেশের রাস্তার পাশে দোকান সাজিয়ে এসব জিনিস বিক্রি করেন তারা। আবার হাটের ভিতরেও তৈরী করা হয় স্থায়ী দোকান, যেগুলোতে পশুর সাজসরঞ্জাম বিক্রি হয়। লোকজন পছন্দমতো পশু কেনার পর সেটি সাজানোর জন্য এগুলো কিনে থাকে।


