‘ডেফুলিয়া টু ছোট ব্রিজ’, যানবাহন তো দুরের কথা, হেঁটে চলাচলও দুষ্কর

মাগুরানিউজ.কমঃবিশেষ প্রতিবেদক-

রাস্তা মাত্র দুই কিলোমিটার। অথচ খানাখন্দে পূর্ণ হওয়ায় এ দুই কিলোমিটারই এখন এলাকাবাসীর জন্য চরম দুর্ভোগে পরিণত হয়েছে। মাগুরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ডেফুলিয়া বাজার থেকে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের ছোট ব্রিজ পর্যন্ত দুই কিলোমিটার রাস্তাটির অবস্থা বর্তমানে এতই নাজুক যে, কোনো যানবাহন চলাচল তো করতে পারেই না, এমনকি হেঁটে চলাও দুষ্কর হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, নিকমপক্ষে ১০ বছর ধরে রাস্তাটির কোনো সংস্কার করা হয়নি। ফলে পিচ ও খোয়া উঠে গিয়ে এমন অবস্থা যে একসময়ের পাকা সড়ক তা চেনায় যায় না। এতে করে চলাচলে তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

এলাকাবাসী আরো জানান, সংস্কারের দাবিতে এরই মধ্যে সড়কের ওপর ধানের চারা লাগানোসহ বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। ফলে শুধু ডেফুলিয়া কিংবা ছোট ফেলিয়ার বাসিন্দারাই নয়, সড়কের এ দুই কিলোমিটার দিয়ে চলাচলে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জেলা সদরে যাতায়াতকারী পৌর এলাকা ও আশপাশের ৮-১০টি গ্রামের বাসিন্দাদের মাগুরা শহরে যাতায়াতের সহজ পথ এটি। কিন্তু প্রায় দুই কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি অন্তত এক দশকেও সংস্কারের মুখ দেখেনি। ফলে এলাকাবাসীকে প্রায় চার কিলোমিটার পথ ঘুরে বিকল্প পথে যাতায়াত করতে হচ্ছে। নির্বাচন এলে সড়ক মেরামতের প্রতিশ্রুতি মেলে। কিন্তু নির্বাচন শেষ হলেই প্রতিশ্রুতির কথা আর কেউ মনে রাখেন না।

মেয়র খুরশিদ হায়দার বলেন, ‘সড়কটি সংস্কার করার জন্য যাতে অল্প সময়ের মধ্যে দরপত্র আহ্বান করা যায়, আমি সেই ব্যবস্থা নেব।’

মাগুরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম হীরকও বেহাল সড়কটির কথা স্বীকার করে জানান, ১৯৯৩ সালে পৌর কর্তৃপক্ষ সড়কটি সংস্কার করেছিল। পরবর্তীতে ২০০০ সালে এটি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতায় চলে যায়। এরপর সওজ কর্তৃপক্ষও সড়কটির একবার সংস্কার করেছিল। দুই বছর হয়েছে, এটি আবারো পৌরসভার অধীনে ফিরেছে। এলাকার কিছু ইটভাটার কারণে সড়কটিতে ভারী ট্রাক চলে। অল্প দিনেই অবস্থা খারাপ হয়ে যাবে। গুরুত্বপূর্ণ নগর উন্নয়ন অবকাঠামো প্রকল্পের আওতায় সড়কটি মেরামতে দ্রুত উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: