মাগুরা শহরবাসীর আলোচনায় ইলিশ !

মাগুরানিউজ.কমঃবিশেষ প্রতিবেদক-

মাগুরা শহরবাসীর আলোচনায় এখন ইলিশ। সুস্বাদু ইলিশ মাছ এখন মধ্যবিত্ততো বটেই নিম্ন আয়ের লোকজনেরও হাতের নাগালে। ইলিশে ভরে গেছে মাছের বাজার। সমুদ্রে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে জেলেদের জালে। ফলে লাভবান হচ্ছে জেলে ও মাছ ব্যবসায়ীরা। আর সস্তা দামে ইলিশ খেতে পেরে খুশি লোকজন।

মাগুরা শহরের মাছবাজারগুলো ঘুরে দেখা যায়, এখন রুই, কাতলাসহ অন্যান্য মাছের চাহিদা কমে গেছে। কারণ দাপট চলছে ইলিশের। প্রায় সবাই কিনছে ইলিশ। কিছুদিন আগেই যেই ইলিশ এক-দের হাজার টাকায় বিক্রি হয়েছিল তা এখন বিক্রি হচ্ছে আড়াই’শ থেকে পাঁচশ টাকায়। আর মাছ ব্যবসায়ীরাও ঝুঁকছে ইলিশ বিক্রির দিকে। সস্তা দামে বিক্রি হলেও চাহিদা রয়েছে বেশি।

আর এই সুদিনের জন্য বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সচেতন মহল। তারা বলছেন, সরকারের নেওয়া কঠোর পদক্ষেপের মাধ্যমে ডিম পাড়ার মৌসুমে ইলিশ ধরা বন্ধ রাখার কারনেই এই ফলাফল। এভাবে প্রতি বছরের ন্যায় নির্দিষ্ট সময় মা ইলিশ ধরা বন্ধ করা হয় আর ঝাটকা ইলিশ না ধরা হয়, তাহলে প্রতি বছরই ইলিশ উৎসব চলবে সারাদেশে।

পুরাতন বাজার করতে আসা আব্দুল শুক্কুর নামে এক অটো চালক জানান, তিনি মাঝারি সাইজের ২ কেজি ইলিশ মাছ কিনেছেন মাত্র ৬শ টাকায়। তিনি খুবই সন্তুষ্ট অনেকদিন পর পরিবার নিয়ে ইলিশ খেতে পেরে।

বাজারের মাছ বিক্রেতা লিয়াকত মিয়া বলেন, ইলিশ ছাড়া অন্য মাছের চাহিদা কম। সবাই শুধু ইলিশ কিনছে সস্তা দামে পাওয়ায়। আর চাহিদা বাড়তি থাকায় তারাও বিক্রি করছে দেদারছে। লাভও হচ্ছে ভাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: