বন্ধু দিবসের শুভেচ্ছা

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

বন্ধুত্ব একটি শক্তিশালী বন্ধনের নাম। একজন বন্ধুই পারে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে। বন্ধুত্বের প্রথম শর্ত বিশ্বাস। একজন মানুষকে ভালো বন্ধুর তালিকায় নিতে দীর্ঘ সময়ের প্রয়োজন নেই। তেমনি নেই একবার দেখারও প্রয়োজন। বন্ধু সে তো বন্ধুই। তা সে দুরে থেকেই হোক কিংবা কাছে। যেখানে প্রচেষ্টা শুধুই ভালো রাখার। সবাই ভালো থাকুন। সবাইকে মাগুরা নিউজের বন্ধু দিবসের শুভেচ্ছা।

আজ ৬ আগস্ট বিশ্ব বন্ধু দিবস। একে অন্যের প্রতি ভালোবাসা, উপকারী মনোভাব, বন্ধুত্বের মাধ্যমে নিজের বিকাশ, আনন্দ, দুঃখ-কষ্ট ভাগাভাগী করে নেয়ার একটি দিন। ইন্টারনেটের এ যুগে বন্ধুত্বে পরিধি ছড়িয়ে পড়েছে আজ বিশ্বময়।

যুক্তরাষ্ট্রের কংগ্রেস ১৯৩৫ সালের আগস্টের প্রথম রবিবারকে বন্ধু দিবস হিসেবে ঘোষণা দেয়। বিশ্ব বন্ধু দিবস একটি সাংস্কৃতিক কৃষ্টি ও আনন্দঘন দিবস হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হয়ে আসছে। কয়েক বছর ধরে বাংলাদেশেও দিবসটি বেশ ঘটা করে পালন করা হয়।

বন্ধু, এ যেন রক্তের চেয়েও শক্তিশালী বাঁধন। বাঙালি বন্ধুর হাত ধরে বড় হয়, একসঙ্গে ভালোবাসা শেখে, শপথ নেয় সংগ্রামের।

আধুনিক যুগে বন্ধুত্ব ছড়িয়ে পড়েছে দেশের সীমানা ছাড়িয়ে দূর তেপান্তরে। গোটা বিশ্ব হাতের মুঠোয় চলে এসেছে প্রযুক্তির কল্যাণে। পৃথিবীর যেকোনো প্রান্তে বসে ইন্টারনেটের মাধ্যমে মানুষ যোগাযোগ রাখতে পারছে বন্ধুর সঙ্গে। ফলে বন্ধুত্বের পরিধি আজ বিশ্বময়।

ফাইল ছবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: