মাগুরায় ভেস্তে যাচ্ছে বোরো সংগ্রহ অভিযান

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

১৭৮ জন মিল মালিককে কালো তালিকাভুক্ত করেছে মাগুরা জেলা খাদ্য বিভাগ। জেলা খাদ্য বিভাগ সূত্র জানায়, ২ মে থেকে সারাদেশের মত মাগুরাতেও শুরু হয়েছে বোরো সংগ্রহ অভিযান। কিন্তু ১৮৮ জন মিল মালিকের মধ্যে মাত্র ১০ জন মিল মালিক চাল প্রদানে চুক্তিবদ্ধ হয়েছে। বাকি ১৭৮ জন চুক্তিবদ্ধ না হওয়ায় তাদেরকে কালো তালিকাভুক্ত করেছে খাদ্য বিভাগ। আগামী তিন বছর তারা চাল দিতে পারবেন না এ অভিযানে।

জেলা খাদ্য বিভাগ জানিয়েছে চুক্তিবদ্ধ ১০ জনের মধ্যে এ পর্যন্ত দুইজন চাল দিয়েছেন। ২৯ জুলাই পর্যন্ত জেলায় চাল সংগ্রহের পরিমাণ মাত্র ২৫ টন। যেখানে লক্ষ্যমাত্রা ৩৮৪৩ মেট্রিক টন। বোরো সংগ্রহে দর নির্ধারণ করা হয়েছে কেজি প্রতি ৩৪ টাকা।

কালো তালিকাভুক্ত একাধিক মিল মালিক জানান, মিল মালিকরা ষড়যন্ত্র করে বোরো সংগ্রহ অভিযান বানচাল করে দিতে চায় এই ধারণায় সরকার আমাদের কালো তালিকাভুক্ত করে রেখেছে। বিকল্প হিসেবে সরকার চাল আমদানির সিদ্ধান্ত নিলেও আমদানির পর বাজারে চালের মূল্য কমেনি। প্রকৃত অর্থে ধানের উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিকভাবে চালের মূল্যও বৃদ্ধি পেয়েছে। তাই কালো তালিকাভুক্তকরণ কোন সমাধান নয়। বোরো সংগ্রহ মূল্য বৃদ্ধিই এক্ষেত্রে যথাযথ সমাধান।

জেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল ইসলাম বোরো সংগ্রহ অভিযান এখন পর্যন্ত হতাশাজনক বলে স্বীকার করে বলেন, আমরা চেষ্টা করছি শেষ পর্যন্ত অভিযানকে সফল করার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: