ক্রমশই আলো বাড়ছে….

মাগুরানিউজ.কমঃ

রাজীব মিত্র-

ক্রমশই আলো বাড়ছে। সময়ের সাথে এগিয়ে চলছে মাগুরা। পরিবেশবান্ধব কৃষিতে অভ্যস্থ হয়ে উঠছে মাগুরার কৃষকেরা। ক্ষতিকর পোকামাকড় দমনে আলোক ফাঁদের ব্যবহারে আগ্রহ বেড়েছেই চলেছে। কৃষি জমিতে ক্ষতিকর পোকামাকড়ের উপস্থিতি পর্যবেক্ষণ ও দমনে সহজ এই প্রযুক্তি ব্যবহারে সুফল পেতে শুরু করেছে মাগুরার কৃষকরা। আর খরচ কম হওয়ায় জনপ্রিয় হয়ে উঠেছে স্থানীয় কৃষকদের মধ্যে। আর সবজি চাষেও আলো ছড়াচ্ছে মাগুরা। এ পদ্ধতি ব্যবহারের ফলে মাগুরায় উৎপাদিত সবজির চাহিদাও বেড়েছে দেশের বাজারে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক পার্থ প্রতীম সাহা জানান, সমন্বিত বালাই ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিনামূল্যে এই ফাঁদ স্থাপনে সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। সন্ধ্যার পর ক্ষেতের পাশে অথবা আইলে ফাঁদ হিসেবে বাতি জ্বালানো হয়। বাতির নিচে পাত্রে সাবান, ডিটারজেন্ট অথবা কেরোসিন মিশ্রিত পানি রাখা হয়। পোকামাকড় আলোর টানে পানির পাত্রের মধ্যে পড়ে মারা যায়। যা থেকে ক্ষতিকর পোকামাকড়ের উপস্থিতি নির্ণয় ও দমন করা হয়। এ ফাঁদ থেকে কৃষক উপকারি পোকামাকড়ও চিনতে পারবেন। এতে ব্যয় একেবারেই কম।

তিনি আরও জানান, কৃষি বিভাগের সহায়তায় চারটি উপজেলায় কৃষকেরা ইতিমধ্যে অর্ধশতাধিক ব্লকে আলোক ফাঁদ স্থাপন করেছে। বাকি সব ব্লকে আলোক ফাঁদ তৈরির কাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: